ছোলা আলুর ঝাল ভর্তা
ছোলা আলুর ঝাল ভর্তা।
খেয়েছেন কখনো,না হলে বানিয়ে দেখতে পারেন।
আসুন দেখি---
প্রয়োজনীয় উপকরনঃ
১. আলু - ১ টি বড়
২. ছোলা - ১০০ গ্রাম
-->>৬ ঘন্টা ভিজিয়ে রেখে একটু লবন দিয়ে সিদ্ধ করে ১০০ গ্রাম। চোচা থাকলে প্রবলেম নাই।
৩. পেয়াজ কুচি - ১ টি বড়
৪. রসুনের কুয়া - ১০ টি
৫. শুকনা মরিচ - ৫ টি
৬. সরিষার তেল প্রয়োজন মত
৭. লবন পরিমাণমতো
৮. ধনুয়াপাতা ও কারিপাতা থাকলে দিবেন।
৯. কালোজিরা ও আস্তো জিরা ১ টেবিল চামচ
প্রস্তুত প্রনালীঃ
★আলু ও ছোলা সিদ্ধ করে নিন। আলু ভালো ভাবে মেখে নিন আর ছোলা পাঠায় বেটে নিন। আমাদের ছেচনি ছিলো তাই ছেচে নিচি।
-->>ছোলা আলু একদম সিদ্ধ হতে হবে।
★একটি প্যানে তেল দিয়ে রসুনের কুয়া লবন দিয়ে একটু ভেজে তার ভিতর পেয়াজ মরিচ ভেজে লাল হলে কালোজিরা ও জিরা দিয়ে নেড়ে চেরে নামিয়ে নিন। পাটায় বেটে বা ছেচে নিন।
-->>>কারিপাতা দিলে তেলে একটু আলাদা করে ভেজে নিবেন। একসাথেও নিতে পারেন।
★এবার ধনিয়াপাতা সব উপকরন একটু সরিষার তেল লবন ঠিক ঠাক মেপে মেখে নিন। গরম ভাতে পরিবেশন করুন।
সবাই আমাকে ভালোবাসবেন সাথে থাকবেন।
ভুল গুলো ধরিয়ে দিবেন।
#viralshorts #reelsvideo #love #viralreels #viralpost #memes #post #foodporn #yummy #foodstagram #foodie #healthyfood #homemade #instagood #viral #delicious #food #viralvideo #meme #reels #tips #প্রয়োজনীয়_কিছু_টিপস

Comments
Post a Comment