সকালে বা সন্ধ্যার খাবার রেসিপি

 

🍀❤️___আপনাদের সুবিধার জন্য "বাচ্চাদের টিফিনের" ৫ টি ভিন্ন রেসিপি নিলে এলাম__❤️🍀এই খাবার গুলো বাচ্চাদের টিফিনে বানিয়ে দিলে বাচ্চারা এক নিমেষে খেয়ে নেবে। তাহলে চলুন জেনে নিন কিভাবে বানাবেন এই মজাদার ৫ টি জলখাবার ও টিফিনের রেসিপি গুলি___❤️🍀👇👇👇👇👇👇👇👇👇👇👇👇


❤️👉আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে রাখুন আপনার টাইমলাইনে।


আমার কষ্টের লেখা রেসিপি যারা কপি সংগ্রহ করে পোস্ট করবেন, plz আমাকে মেনশন করে দিবেন।😊🙏


১)🍀❤️👉ডিম পাউরুটির পরোটা___


👉উপকরণ___

৪ পিস ব্রাউন ব্রেড

২ টেবিল চামচ সুজি

২ টো ডিম

২ টো কাঁচালঙ্কা বাটা

১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো

১/২ চা চামচ চাট মশালা

২ টেবিল চামচ গ্রেট করা গাজর

২ টেবিল চামচ বিন্স মিহি করে কাটা

২ টেবিল চামচ ক্যাপ্সিকাম মিহি করে কাটা

স্বাদমতো নুন

প্রয়োজন মতো তেল


🍀❤️👉প্রস্তুত প্রণালী____


👉প্রথমে পাউরুটি গুলো গুরিয়ে নিতে হবে,এবার একটা বোলে পাউরুটি গুঁড়ো আর সুজি মিশিয়ে নিতে হবে অল্প জল দিয়ে মাখাটা  থকথকে হবে (বেশি পাতলা হবেনা) । এরপর একে একে সব উপকরণ গুলি মিশিয়ে নিতে হবে,সব উপকরণ গুলো ভালো করে মিশিয়ে ১০/১৫ মিনিট রেস্টে রেখে দিন।


👉 এবারে ১৫ মিনিট পরে  ফ্রাইপ্যানে সামান্য তেল ব্রাস করে নিয়ে হাতার সাহায্যে এক হাতা করে  দিয়ে গোল করে ধোসার মতো ঘুরিয়ে উল্টে পাল্টে ভেজে পরিবেশ করুন টমেটো সস এর সাথে আর আপনার বাচ্চার টিফিন বক্সের মধ্যে দিয়ে দিন। 


২)🍀❤️👉 ডিম পাউরুটি টোস্ট____


👉উপকরণ____

২ টো ডিম

৪ স্লাইস পাউরুটি

১ টা ছোটো পেঁয়াজ কুচি

১টা কাঁচা লঙ্কা কুচি

২ টেবিল চামচ দুধ

২ টেবিল চামচ সাদা তেল

স্বাদ মত লবণ


🍀❤️👉প্রস্তুত প্রণালী____


👉 প্রথমে উপরের উপকরণগুলি একত্রিত করতে হবে।


👉তারপর একটি পাত্রে ডিম ফেটিয়ে তাতে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি, দুধ স্বাদমতো  নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।


👉এরপর একটি পাত্রে তেল  গরম করতে হবে।তেল গরম হলে একটা করে পাউরুটি স্লাইস ডিমের গোলাতে ডুবিয়ে তুলে পাত্রে দিয়ে দিতে হবে।


👉গ্যাসের আঁচ বাড়িয়ে ভালো করে দুধ পিঠ ভেজে তুলে নিতে হবে।


👉চটজলদি খুব সুস্বাদু একটি জনপ্রিয় খাবার । এটি সমস্ত জায়গায় পাওয়া যায়। দূরে বেড়াতে গেলে হাই রোডের ধারে  যে ধাবা গুলো সেগুলো তে খেতে আমি খুবই পছন্দ করি এই আইটেমটি । বাড়িতে সকালের ব্রেকফাস্ট বা ইভিনিং স্নাক্স বা কেউ  এলে চট করে বানিয়ে দেওয়া ও বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য খুবই সহজ। 


৩)🍀❤️👉আলু ও ডিমের স্যান্ডউইচ___


👉উপকরণ____

১২ স্লাইস পাউরুটি

৩ টে মাঝারি আলু

১/২ ক‍্যাপসিকাম কুচি

৪টে লঙ্কা কুচি

১ টেবিল চামচ আদা কুচি

১/২চা চামচ লঙ্কা গুঁড়ো

২চা চামচ ভাজা জিরে গুঁড়ো

২চা চামচ লেবুর রস

২চা চামচ ধনেপাতা কুচি

২ টো ব‍্যাটারের জন্য - ডিম

৪ টেবিল চামচ বেসন

১/৪চা চামচ বেকিং পাউডার

প্রয়োজন মত দুধ

স্বাদ মত নুন

১/২চা চামচ কালোজিরে

১/২চা চামচ লঙ্কা গুঁড়ো

১চা চামচ ভাজা জিরে গুঁড়ো

পরিমাণ মত ভাজার জন্যে সাদা তেল


🍀❤️👉প্রস্তুত প্রণালী____


👉প্রথমে আলু সেদ্ধ করে ক‍্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি ও উপরোক্ত মশলা ও নুন দিয়ে মেখে নিতে হবে।


👉ব‍্যাটারে ডিম,ব‍্যাসন,নুন,কালোজিরে,লঙ্কা গুড়ো,ভাজা জিরে গুড়ো ও অল্প দুধ দিয়ে গুলে নিতে হবে।


👉এবার একটি পাউরুটি তে মশলা মাখা আলু লাগিয়ে ওপরে আরও একটি পাউরুটি দিয়ে চেপে দিতে হবে।এভাবে সব কটি করে নিতে হবে।


👉এবার প‍্যানে ২চামচ তেল গরম করে এই স‍্যান্ডউইচ ব‍্যাটারে চুবিয়ে অল্প আঁচে ২পিঠ মুচমুচে করে ভেজে নিতে হবে।


👉এবার টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন ও বাচ্চাদের স্কুলের টিফিনে দিন এই মুখোরোচক স‍্যান্ডউইচ।


৪)🍀❤️👉সবজি ও পনির দিয়ে ম্যাগি____


👉উপকরণ____

২টো ম‍্যাগির প‍্যাকেট

১টা গাজর

১/২ ক‍্যাপসিকাম

১/৪ কাপ কড়াইশুঁটি

১টা টমেটো কুচি

১/২ আলু কুচি সেদ্ধ

২টো লঙ্কা কুচি

১ চা চামচ আদাকুচি

১/২চা চামচ ধনে গুঁড়ো

২টো ম‍্যাগি মশলা

২ চা চামচ ধনেপাতা কুচি

১/৪ চা চামচ হলুদ

স্বাদমত নুন

প্রয়োজন মত সাদা তেল


🍀❤️👉প্রস্তুত প্রণালী____


👉প্রথমে একটা কড়াইয়ে জল বসিয়ে ১/২চামচ নুন ও ১চামচ তেল দিয়ে ফুটে  উঠলে ম‍্যাগি টুকরো দিয়ে রান্না করতে হবে, প্রায় ৯০ শতাংশ ফুটে গেলে নামিয়ে জল ঝড়িয়ে নিতে হবে।


👉এবার কড়াইয়ে তেল গরম করে গাজর কুচি, ক‍্যাপসিকাম কুচি,কড়াইশুটি,আলু কুচি দিয়ে ভাজতে হবে, নুন ও হলুদ দিতে হবে।


👉আদা ও লঙ্কা কুচি দিতে হবে, সবজি ভাজা হলে টমেটো দিয়ে নরম হওয়া অবধি রান্না করতে হবে।


👉এবার এর মধ্যে ধনেগুড়ো, ম‍্যাগি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ম‍্যাগি দিয়ে রান্না করতে হবে।সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি। এবারে সকালের জলখাবার অথবা বাচ্চাদের টিফিনের জন্য একদম উপযুক্ত একটি খাবার। 


৫)🍀❤️👉 ম্যাগি চিস রোল____


👉উপকরণ____

৪ টি ডিম

১ +১চা চামচ হলুদ ও লঙ্কা

১ +১টা পেঁয়াজ ও টমাটো কুচি

১ প্যাকেট ম্যাগি

১ চা চামচ কাঁচা লঙ্কা কুচি

১ কাপ গ্রেট করা চীজ

১ প্যাকেট ম্যাগি মশলা

পরিমাণ মত তেল

স্বাদ মত নুন


🍀❤️👉প্রস্তুত প্রণালী____


👉করাই তে জল দিয়ে ফুটে উঠলে ম্যাগি দিয়ে সেদ্ধ করে নিতে হবে।এরপর সেদ্ধ ম্যাগি কুচি করে কেটে নিতে হবে।


👉একটা পাত্রে সব উপকরণ ও ম্যাগি ও ম্যাগি দিয়ে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাখাতে হবে ।


👉প্যানে তেল দিয়ে গরম করে নিতে হবে ও এক হাতা বেটার দিয়ে ভেজে নিয়ে গ্রেট করা চিজ দিয়ে রোল করে নিতে হবে ।


👉সস ও স্যালাড দিয়ে গরম গরম সার্ভ করতে হবে ম্যাগি চিজি রোল । এবারে সকলের জলখাবার অথবা সন্ধ্যায় টিফিনে ও বাচ্চাদের স্কুলের টিফিনে দিন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত।❤️🙏


এই রকম #ইউনিক রেসিপি টিপস পেতে হলে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।


ধন্যবাদ 😊🙏        


#fbreelsfypシ゚viralfbreelsfypシ゚viral #everyonehighlightsfollowers #followerseveryonehighlights #highlightseveryone #vairalreelsfb2024 #highlightseveryonefollowers2024 #followerseveryone #highlightsシ゚ #vairal2024 #highlights #dipascookingkitchen #follower #TopFans

Comments

Popular posts from this blog

বিভিন্ন ধরনের সালাদের রেসিপি