বিভিন্ন ধরনের নুডলস রেসিপি

 

চার ধরনের নুডুলস বানানোর পদ্ধতি আপনাদের সাথে আজ শেয়ার করবো।

আসুন+++


1111.--->>চিকেন নুডুলস<<---


---->>প্রয়োজনীয় উপকরণঃ

★১ বড়ো প্যাকেট নুডুলস

★১/২কাপ গাজর কুচানো

★১/৪কাপ ক্যাপ্সিকাম কুচানো

★১/২কাপ পেঁয়াজ কুচানো

★১/২ টেবিল চামচ রসুন কুচানো

★১ কাপ চিকেন সিদ্ধ টুকরো করা

★২ টেবিল চামচ টমেটো সস

★১ টেবিল চামচ সয়া সস

★১চা চামচ চিলি সস

★১ চা চামচ মিক্স হার্বস

★১ চা চামচ চিলি ফ্লেক্স

★১ টেবিল চামচ ম্যাগি মসলা

★১ চা চামচ গোলমরিচ পাউডার

★স্বাদ মতো  লবন 

★২ টেবিল চামচ সাদা তেল


----->>প্রস্তুত প্রনালীঃ

[★-★]একটি পাত্রে পানিন ফুটিয়ে তাতে অল্প লবন ও ১ টেবিল চামচ তেল দিয়ে নুডুলস একটু ভেঙ্গে ফুটন্ত পানিতে  ৫ মিনিট বা নুডুলস সিদ্ধ হওয়া পর্যন্ত ফুটতে  হবে।

[★-★]নুডুলস সিদ্ধ হলে একটি ছিদ্র বাসনে  পানি  ঝরিয়ে নিতে হবে। নুডুলস ঠান্ডা পানি দিয়ে ধুয়ে  পানি  ঝড়ার জন্য কিছুক্ষন ঐ বাসনে রেখে দিতে হবে।

[★-★]সবজি কুচানো পেঁয়াজ ম্যাগি মসলা, মিক্স হার্বস, চিলি ফ্লেক্স, রসুন কুচানো, গোলমরিচ গুঁড়ো সমস্ত উপকরন নিতে হবে।

[★-★]কড়াই তে তেল গরম করে  তাতে রসুন কুচানো দিতে হবে  রসুন কুচানো  হাল্কা লাল হলে পেঁয়াজ যোগ করে পেঁয়াজ  হালকা করে ভাজতে হবে।

[★-★]সমস্ত সব্জি কুচানো যোগ করে তাতে মিক্স হার্বস ও চিলি ফ্লেক্স দিয়ে নাড়তে হবে।

[★-★]এখন চিকেন এর টুকরো যোগ করতে হবে।

[★-★]সমস্ত সস মেশাতে হবে। গোল মরিচ যোগ করতে হবে।

[★-★]ফ্রোজেন কর্ন মিশিয়ে  দিতে হবে। এরপর পরিমান মতো লবন  দিতে হবে।

[★-★]এরপর  নুডুলস দিয়ে সুন্দর করে মিক্স করে দিতে হবে.


2222....--->>চিংড়ি নুডুলস<<-----



------>>প্রয়োজনীয় উপকরনঃ

★নুডলস প্যাকেট একটি।

★মাঝারি সাইজের চিংড়ি মাছ ১০০ গ্রাম।

★পিঁয়াজ কুচি।

★হলুদ গুঁড়া ও জিরা গুঁড়া।

★কিছু ফুলকপির টুকরো ও দুটি আলু।

★কাঁচা মরিচ কয়েকটি (ঝাল মতো)

★কিছু গাজর কুচি।

★লবণ স্বাদ মতো।

★তেল(পরিমানমতো)


-------->>প্রস্তুত প্রণালিতঃপ 

[★-★]প্রথমে চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নিন। এরপর ফুলকপি ও আলু কেটে ধুয়ে রাখুন। 

[★-★]এখন নুডলস ও নুডলসের মশলাসহ পানিতে হালকা সিদ্ধ করে ঝুড়িতে রেখে দিন। বেশি সিদ্ধ করা যাবে না। 

[★-★]এখন একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ও ফালি করা কাঁচা মরিচ ভেজে নিন। 

[★-★] হলুদ গুঁড়া এক চামচ, জিরা গুঁড়া এক চামচ, লবণ একসাথে দিয়ে নাড়ুন। 

[★-★]এখন চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে সবজিগুলো দিয়ে দিন। 

[★-★]ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে দিন। অল্প সিদ্ধ হয়ে গেলে এর উপরে সিদ্ধ করা নুডলস ঢেলে দিন। 

[★-★]ঝরঝর করে নাড়তে থাকুন।

[★-★]ব্যচ হয়ে গেল মজাদার চিংড়ি দিয়ে নুডলস। নুডলসের ওপর গাজর কুচি দিয়ে পরিবেশন করুন।


3333..--->>এগ নুডুলস<<---


---->>প্রয়োজনীয় উপকরনঃ

★নুডলস - ৩০০গ্রাম/২ প্যাকেট

★ডিম - ৪টি

★চিলি সস - ১ টেবিল চামচ

★টমেটো সস - ২ টেবিল চামচ

★মরিচ গুঁড়া - ১ চা চামচ

★ ম্যাগি মাসালা - ২ প্যাকেট(মিনি)

★পেয়াজ কুচি - ৩টি(বড়)

★মরিচ কুচি - ৫/৬ টি

★লবন পরিমানমত

★তেল পরিমানমত


-------->>প্রস্তুত প্রনালীঃ

১. প্রথমে ডিম একটি পাত্রে ভেঙ্গে তাতে টমেটে সস,চিলি সস, মরিচের গুড়া, ম্যাগি মাসালা এক সাথে দিয়ে খুবি সুন্দর করে ফেটে নিন।


২. এবার প্যানে/করাইয়ে তেল দিয়ে ডিম ফেটা গুলো দিয়ে ভেজে নিন। ভাজার সময় কুন্তি দিয়ে নাড়তে থাকবেন তাতে ডিম ভাজা ঝুরঝুরে হবে।এটা একটি প্লেটে উঠিয়ে রাখুন।


৩. এবার একটি পাতিলে নুডুলস সিদ্ধ করে, পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখুন।


৪. ডিম ভাজার প্যানে তেল দিয়ে সেখানে পেয়াজ,মরিচ কুচি ও লবন দিয়ে ভালো করে ভেজে লাল করে নিন।


৫. পেয়াজ ভাজার মাঝে নুডুলস দিয়ে কিছু সময় রান্না করে তাতে বুডুলসের মসলা গুলো দিয়ে নাড়িয়ে ভাজা ভাজা করে নিন।


৬. নামানোর আগে ডিমের ঝুরঝরা গুলো দিয়ে ১মিনিট নেড়ে নামিয়ে পরিবেশন করুন।


4444.--->>সবজি নুডুলস<<----



--->>প্রয়োজনীয় উপকরনঃ

★নুডুলস - ২ প্যাকেট(২৫ টাকার ১৫০ গ্রামের প্যাকেট)

★পেয়াজ কুচি - ১/২ কাপ

★কাঁচামরিচ কুচি - ৫/৬ টি

★ ফুলকপি টুকরা - ১/২ কাপ(৫/৬ টুকরা)

★ পাতাকপি কুচি - ১/২ কাপ

★ আলু কুচি -  ১ টি

★ গাজর কুচি - ১ টি

★ সিমের বিচি - ১/৪ কাপ

★ টমেটো একটি

★ ম্যাগি মাসালা - ২ চা চামচ

★ ধনে পাতা কুচি

★পরিমাণমত লবণ

★তেল


--->>প্রস্তুত প্রণালীঃ

১. একটা পাতিলে পানি দিয়ে তাতে ফুলকপি, পাতাকপি, সিমের বিচি ও লবন দিয়ে হাফ সিদ্ধ করে নিন।


২. সবজি ছেকে তুলে ওই পানি বা নতুন করে পানি গরম করে তাতে নুডুলসকে হাত ভেঙ্গে বা আস্তো দ করে পানিতে ছেড়ে দিন। কিছুক্ষন পর সিদ্ধ হলে প্লাস্টিকের ঝুড়িতে ট্যাপ এর নিচে রেখে পানি ছেড়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে রেখে দিন ।


৩. এবার কড়াইতে তেল গরম করে তাতে  পেয়াজ, কাঁচামরিচ, লবন দিয়ে সুন্দর করে ভাজে নিন।


৪. এরপর পেয়াজ বাদামী রং হলে তাতে আলু কুচি, গাজর কুচি দিয়ে ভালো ভাবে ভাজুন। মোটামুটি সিদ্ধ হয়ে আসলে এতে টমেটো কুচি ও হাফ সিদ্ধ সবজি গুলো দিয়ে দিন।


৫. এবার ম্যাগি মসলা দিয়ে কিছু সময় ভেজে তাতে নুডুলস দিয়ে দিন। ২-৩ মিনিট পরে নুডুলসের মসলা দিয়ে ৫-৬ মিনিট ভালো ভাবে ভেজে নিন।

৬. নামানো আগে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন ভেজ নুডুলস।।


-->> এই নুডুলস টা আপনি চাইলে নুডুলস রোল এর পুর হিসাবেও ব্যবহার করতে পারবেন।

©️

সবাই আমাকে ভালোবাসুন সাথে থাকুন। 

ভুল গুলো ধরিয়ে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন আপনার আইডিতে ধন্যবাদ 💖


#halthyfood #homemade #food #recipe #recipehalthy #following #followforfollowback #TopFans #toppost #viralpost #fyppost

Comments

Popular posts from this blog

বিভিন্ন ধরনের সালাদের রেসিপি