শর্মা রেসিপি


 


শর্মা বেশ মজার একটি খাবার। ছোটবেলায় আমরা রুটিতে ভাজি কখনো চিনি দিয়ে মুড়িয়ে খেয়ে নিতাম। তাইনা!! যদি আমরা নিজেরাই বানিয়ে নেই শর্মা, কেমন হয়। চলুন তবে.....

🌿চিকেন শর্মা🌿
☘️প্রয়োজনীয় উপকরনঃ
[🌿]শর্মার বেসের উপকরন
★২কাপ ময়দা
★১চা চামচ চিনি
★স্বাদ অনুযায়ী লবন
★১ টেবিল চামচ+১চা চামচ তেল
[🌿]পুরের উপকরন:
★৪০০গ্রাম চিকেন
★১/২টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
★১চা চামচ জিরে গুঁড়ো
★১চা চামচ গরম মশলা গুঁড়ো
★১ ১/২টেবিল চামচ আদা রসুন বাটা
★১ টেবিল চামচ জল ঝড়ানো টক দই
★১টেবিল চামচ সয়া সস
★স্বাদ অনুযায়ী নুন
★১টেবিল চামচ সাদা তেল
[🌿]সসের উপকরণ:
★১/৩কাপ জল ঝড়ানো টক দই
★২ টেবিল চামচ মেয়োনিস
★২টেবিল চামচ টম্যাটো সস
★১চা চামচ সর্ষের পাউডার বা কাসুন্দি
★১/২ চা চামচ গোলরিচ গুঁড়ো
★স্বাদমত চিনি
★স্বাদমত লবন
★১/২চা চামচ লেবুর রস
★১/২ কাপ মত ক্যপসিকাম,বাঁধাকফি,গাজর লম্বা সরুকরে কাটতে হবে।
-------->>প্রস্তুত প্রনালীঃ
[★-★]প্রথমে পুরের চিকেন ও বাকি সব পুরের উপকরন মিশিয়ে কমকরে আধঘন্টা রেখে দিতে হবে।আমি ৫ ঘন্ট মত ম্যরিনেট করে রেখেছিলাম।
[★-★]বেসের সব শুকনো উপকরণ ভাল করে মিশিয়ে ১টেবিল চামচ তেল দিয়ে একটু মেখে উষ্ণ পানি দিয়ে এটা সফ্ট ডো বানাতে হবে।এবার ওপরে ১চা চামচ তেল দিয়ে ঢাকা দিয়ে গরম জায়গায় আধঘন্টা রেস্টে রেখে দিতে হবে।
[★-★]স্যলাদের সব কিছু কেটে একটা বাটিতে রেখে দিতে হবে।এবার অন্য একটি পাত্রে সসের উপকরণ মিশিয়ে নিতে হবে।এই সসের সাথে স্যলাদের জিনিস মিশিয়ে নিতে হবে।
[★-★]পুরের চিকেন গুলো প্যনে তেল দিয়ে কম আঁচে লাল করে ভেজে নিতে হবে।ঠান্ডা হয়ে গেলে লম্বা সরু করে কেটে নিতে হবে।
[★-★]এবার রেস্টে রাখা ময়দা একটু ঠেসে নিয়ে লেচি কেটে রুটির মত বেলে নিতে হবে।খুব পাতলা বা মোটা বেলা চলবে না।এবার গরম তাওয়াই একেকটা রুটি দিয়ে ২মিনিট ঢেকে রাখতে হবে।তারপর ঢাকা খুলে ওপর পিঠ ও একই ভাবে সেঁকে নিতে হবে।খেয়াল রাখতে হবে শর্মার বেস যেন লাল বা বেশী সেঁকা না হয়।
[★-★]এবার একেকটি বেসের উপর পুরের জন্য তৈরী করা চিকেন টুকরো,স্যলাদ সহ সস দিয়ে ভাল করে চেপে রোল তৈরী করে ফয়েল পেপারে মুড়ে দিতে হবে।

Comments

Popular posts from this blog

বিভিন্ন ধরনের সালাদের রেসিপি