চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি
✨ চিকেন মাঞ্চুরিয়ান ✨
🌹🌹 উপকরণ: 🌹🌹
•৫০০ গ্রাম মুরগির মাংস ছোট ছোট পিস করে কাটা,
•স্বাদমতো লবণ,
•২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার,
•২ টি ডিমের সাদা অংশ
🪻🌿 সবগুলো উপকরণ মাংসের সাথে মেখে ৩০ মিনিট রেস্টে রেখে দিতে হবে | তারপর সবগুলো মাংস তেলে ভেজে তুলে নিতে হবে🪻🌿
🌹🌹 তারপর চুলায়-
•পরিমাণ মতো তেল,
•১ টেবিল চামচ রসুন কুচি,
•১/২ কাপ পেঁয়াজ কুচি
🍄নেড়েচেড়ে ভেজে নিয়ে-
•১/২ কাপ গাজর,
•১/২ কাপ টমেটো,
•১/২ কাপ ক্যাপসিকাম
-সব সব টুকরা করে কাটা,
•৩ টেবিল চামচ টমেটো সস,
•২ টেবিল চামচ সয়া সস,
•১ টেবিল চামচ ভিনেগার,
•১ চামচ চিনি,
•সামান্য পানি,
•১ চামচ গোল মরিচের গুঁড়া
🍄 ২ মিনিট নেড়েচেড়ে নিয়ে ভেজে রাখা মাংসগুলো দিয়ে নেড়েচেড়ে -
•২ চামচ কর্নফ্লাওয়ার + ১/২ কাপ পানির মিশ্রণ দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিলেই হয়ে যাবে সুস্বাদু চিকেন মাঞ্চুরিয়ান🪻🌿


Comments
Post a Comment